নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে রক্তদাতাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান। সভাপতিত্বে ছিলেন পলিটেকনিক শাখার রাহাদ হাসান আকাশ।
অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান বলেন ''রক্ত দিন, জীবন বাঁচান। রক্তের অভাবে যেন কারো জীবন না যায়, এই রকম লক্ষ্যকে সামনে রেখে এক ঝাঁক তরুণ নিয়ে পরিচালিত হয় নওগাঁ ব্লাড সার্কেল। তাদের কাজ মুমূর্ষু রুগীকে রক্তদান ও রক্তদাতার সন্ধান দেওয়া। তারা বিনা টাকাতেই রক্তদান করে। এই সংগঠনের সাফল্য কামোনা করি।''
ইফতার মাহফিলে আরও উপস্তিত ছিলেন ইন্সটিটিউটের শিক্ষক, কর্মচারী, রক্তদাতা ও শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, দুই শতাধিক রোজাদারের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই মাহফিল।








إرسال تعليق