নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য সাবেক অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান স্যার সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি হয়েছেন। অন্যদিকে, নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু সাইম জাহান স্যার।
রবিবার (১ নভেম্বর ২০২৬) নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ স্যারকে ক্রেস্ট ও বই উপহার দিয়ে স্বাগত জানানো হয়। একই সঙ্গে, বিদায়ী স্যারকেও সম্মাননা স্মারক ও বই উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. হায়ালিল বলেন, “মো. নাসিমুজ্জামান স্যার আমাদের সেবামূলক কাজে সর্বাত্মকভাবে পাশে থেকেছেন। আমরা আশা রাখি, নবনিযুক্ত মো. আবু সাইম জাহান স্যারও অভিভাবক হিসেবে আমাদের সর্বোচ্চ দিকনির্দেশনা দেবেন, ইনশাআল্লাহ।”
সম্মানিত শিক্ষকদের সাথে সৌজন্য শুভেচ্ছা বিনিময়ের সময় স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়া হোসেন সাদিক, মো. জাকারিয়া, মো. হাবিবুন নবি পাভেল, মো. রাফিউল, মো. সাদাত, মো. সাগর ও মো. সোলেমান।
#NGPI #NBC #BRFYouth #NaogaonBloodCircle


إرسال تعليق